মুকসুদপুরে স্কাউটের ত্রৈবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

মেহের মামুন, মুকসুদপুর ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা শাখার ত্রৈবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মুকসুদপুর উপজেলা ফারুক খান মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন আঞ্চ‌লিক স্কাউট ক‌মিশনার স‌র্মি‌লা দাস, সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, জেলা স্কাউট লিড়ার সুভাষ চন্দ্র ওঝা, মুকসুদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাহাদাৎ আলী মোল্যা, প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুবউন্নয়ন অফিসার সাইদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, পাইলট বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিকদার মিজানুর রহমান, টেংরাখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহন করেন উপজেলা স্বাউটস কমিটি, সকল মাধ্যমিক, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক গণ। এছাড়াও আজকের অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি গঠিত হবে।
অনুষ্ঠান সঞ্চলনা করেন স্কাউটস মুকসুদপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র মন্ডল।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর