Home ব্রেকিং নিউজ... কোটালীপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা

কোটালীপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা

০
কোটালীপাড়ায় ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার।।

গোপালগঞ্জের কোটালীপাড়ার রাধাগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান এই জরিমানা করেন।

 

শামীম হাসান জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা হাল নাগাদ না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

 

তিনি আরো জানান, কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ বাজারে রডের প্রতিষ্ঠানে তদারকি করে দেখা যায়, যে সমস্ত প্রতিষ্ঠান রড সরবরাহ করেন সেখান হতে প্রদত্ত রশিদ-এ প্রতি কেজি বা প্রতি মণ অথবা প্রতি ইউনিট কত দাম তার উল্লেখ নেই। রড ,সিমেন্ট এর স্বত্বাধিকারীদের সতর্ক করে দেয়া হয়েছে পরবর্তীতে মূল্য তালিকা ও রশিদ এ অবশ্যই প্রতি ইউনিট দাম লেখা থাকতে হবে তা না হলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে মৌখিক ভাবে অনুসন্ধান তদারকি কালে বলা হয়েছে।

 

এছাড়া মুদি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান গুলো তে মূল্য তালিকা হাল নাগাদসহ ক্রয় ও বিক্রয় মূল্য প্রদর্শনপূবক টাঙানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here