“বিজয় দিবস-২০২০ ভার্চ্যুয়াল সিএমএসএমই বিভাগীয় মেন্টরশীপ প্রোগ্রাম”

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশীপ (আইসিই) সেন্টার ২১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত “বিজয় দিবস-২০২০ ভার্চ্যুয়াল সিএমএসএমই বিভাগীয় মেন্টরশীপ প্রোগ্রাম” এর আয়োজন করছে।
বাংলাদেশের বিভিন্ন জেলার সিএমএসএমইসদের জন্য আয়োজিত এই ভার্চ্যুয়াল মেন্টরশীপ প্রোগ্রামটি সর্বমোট ৬৪ ঘন্টার (প্রতি বিভাগের জন্য ০৮ ঘন্টা)। দিনব্যাপী এই প্রোগ্রামে যেসব বিষয়বস্তু আলোচনা করা হবে তা হলো (১) বাজারজাতকরন, সাপ্লাই চেইন ব্যবস্থাপনা এবং প্রযুক্তি (২) লিগ্যাল, গভর্ন্যান্স এবং ডকুমেন্টেশন (৩) স্ট্র্যাটেজি, ডাইভার্সিটি এবং মানসিক স্বাস্থ্য এবং (৪) অর্থায়ন, হিসাবরক্ষন এবং প্রণোদনা প্যাকেজ।
সিএমএসএমই ব্যবসায়ীগণ সরকার, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, একাডেমিয়া প্রতিনিধিগণ সহ এই খাতের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে সরাসরি কথা বলার মাধ্যমে তাদের অভিজ্ঞতা এবং মতামতকে জানতে পারবেন।
২১ ডিসেম্বর ২০২০, বিভাগ: রংপুর,রাজশাহী। ২২ ডিসেম্বর ২০২০, বিভাগ: বরিশাল, খুলনা-২৩ ডিসেম্বর ২০২০, বিভাগ :সিলেট,চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর ২০২০, বিভাগ : ময়মনসিংহ,ঢাকা-সেশন ১, সকাল ৯টা ৩০-দুপুর ১টা ৩০
সেশন ২, দুপুর ২টা ৩০-সন্ধ্যা ৬টা ৩০
জুম মিটিং আইডিঃ ৬৬১ ৬৮০ ৪২২৯
এই বিভাগীয় মেন্টরশীপ প্রোগ্রামটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিই সেন্টার এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে গৃহীত ‘রিভাইভ’ প্রকল্পের একটি অংশ। সিএমএসএমই খাতের সাথে জড়িত ব্যবসায়ীগণের গল্পগুলো জানার পাশাপাশি নির্বাচিত ব্যবসায়ীগণকে সহায়তার উদ্দেশ্যে এডভাইজরি সেবা, ট্রেইনিং এনং মেন্টরশীপ প্রদান করে তাদের উপর গৃহীত গবেষণা পত্রের ফলাফল দেশের নীতি-নির্ধারক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীদারদের সাথে শেয়ার করার মাধ্যমে কার্যকরী নীতি নির্ধারণ এবং বাস্তবায়ন করা।-প্রেস বিজ্ঞপ্তি
- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর