টুঙ্গিপাড়ায় শতাধিক মানুষের মাঝে গাছের চারা বিতরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শতাধিক মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।

শনিবার(২৪ জুন) দুপুরে টুঙ্গিপাড়া  পৌরসভা চত্বরে ১২০ জন মানুষের মাঝে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত গাছের চারা বিতরণ করা হয়।

টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জনপ্রতি ৪ টি গাছের চারা বিতরণ করেন। বিতরণকৃত গাছের চারার মধ্যে রয়েছে নারিকেল, বারি আম-৪, বারি পেয়ারা-২ ও বীজ বিহীন লেবুর চারা।

এসময় গোপালগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রজেক্ট ডিরেক্টর (পিডি) ড. এম এম কামরুজ্জামান, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর ড. মোঃ হারুন রশিদ, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মহসিন হাওলাদার, টুঙ্গিপাড়া পৌরসভার প্যানেল মেয়র-২ মঈনুল ইসলাম অপু, কাউন্সিলর চাঁন মিয়া শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর