শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে লার্ণিং এন্ড আর্নিং কোর্স শুরু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

শেখ হাসিনার নেতৃত্বে ” আমরা হবো জয়ী, আমরা দুর্বার, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আইসিটি হবে হাতিয়ার ” এই শ্লোগানে গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজ কর্তৃক “লার্নিং অ্যান্ড আর্নিং” প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সেখ বেনজির আহমেদ আজ মঙ্গলবার(২৪ মে)দুপুরে কর্মসূচীর উদ্বোধন করেন।

কলেজের গণিত বিভাগের সহকারি অধ্যাপক লিটন বাড়ৈ এর সভাপতিত্বে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ মোঃ রুহুল আমীন, কলেজের শিক্ষক সমিতির সম্পাদক পিনাকী রঞ্জণ দাস, যমুনা টিভির স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না বক্তব্য রাখেন।

কলেজের অধ্যক্ষ সেখ বেনজির আহমেদ বলেন, এই কর্মসূচীর আওতায় প্রতি ব্যাচে ৪০ জনকে ২০ দিন করে প্রশিক্ষণ দেয়া হবে। সারা বছর কর্মসূচী চলমান থাকবে বলেও জানান তিনি।

অর্থনীতি ও আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নূর হোসেন  জানান, এই প্রোগ্রামের আওতায় কম্পিউটার বেইজড আইসিটি প্রশিক্ষণ দেয়া হবে। সেখানে প্রত্যেক শিক্ষার্থী এম.এস ওয়ার্ড ও পাওয়ার পয়েন্ট, ওয়েব ডিজাইনিং, গ্রাফিক্স ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিং এর উপর  ২০ ঘন্টা প্রশিক্ষণ পাবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর