Home অর্থনীতি আলু সহ নিত্যপ্রয়োনীয় পন্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে বিশেষ সভা

আলু সহ নিত্যপ্রয়োনীয় পন্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে বিশেষ সভা

আলু সহ নিত্যপ্রয়োনীয় পন্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে বিশেষ সভা

গোপালগঞ্জে আলু সহ নিত্যপ্রয়োনীয় পন্যের মূল্য সহনীয় রাখার লক্ষ্যে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (০২ নভেম্বর)বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বিশেষ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আমিনুর রহমান, কৃষি বিপনন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, ভোক্তা অধিকার সংরক্ষন অফিসের সহকারী পরিচালক শামীম হাসান, নিরাপদ খাদ্য কর্মকর্তা মুন্নী খানম, বড় বাজার ক্ষুদ্র বাজার সমিতির সভাপতি শেখ দাউদ আলি,সহকারী কমিশনার রন্টি পোদ্দার, ক্যাবের সভাপতি সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংবাদকর্মীগন উপস্থিত ছিলেন।

সভায় জেলায় আলু সহ নিত্যপ্রয়োনীয় পন্যের মূল্য সহনীয় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। তা’ছাড়া কোন অসৎ ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম বাড়িয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে কিনা তা দেখার জন্য ভ্রাম্যমান আদালতের সংখ্যা বাড়ানোর উপরও জোর দেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here