গত ১৭ বছর যাকে মাঠে দেখা যায়নি তাকে গোপালগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন দেয়া হয়েছে-সিরাজুল ইসলাম

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ-২ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া প্রার্থীকে নিয়ে অন্য মনোনয়ন প্রত্যাশীদের বিশোদগার শুরু হয়েছে।যেটি ইতোমধ্যে প্রতিবাদ আন্দোলনে রুপ নিচ্ছে।এ আসনে বিএনপির প্রথমিক মনোনয়ন পেয়েছেন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ডাঃ কে এম বাবর।তিনি তার মতো করে তার নির্বাচনী এলাকায় সভা সমাবেশ করে যাচ্ছেন, জনসংযোগ অব্যাহত রেখেছেন।

কিন্তু,বাঁধ সেজেছেন অন্যান্যরা।তার মধ্যে অন্যতম রয়েছেন জেলা বিএনপির সাবেক তিন সভাপতি।

এদের মধ্যে বিগত সময়ে বিএনপির হয়ে গোপালগঞ্জ-২ আসনে নির্বাচনে অংশ গ্রহনকারী সিরাজুল ইসলাম সিরাজ সরাসরিই বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত প্রার্থী ডাঃ কে এম বাবরের বিরুদ্ধে মাঠে নেমেছেন।

আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়,ভেন্নাবাড়ি হয়ে জেলা সদরে এসে সিরাজুল ইসলাম সিরাজ গনসংযোগ করেন। এসময় বিএনপির লিফলেট বিতরন করেন।জনসংযোগ শেষে স্থানীয় লঞ্চঘাটে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।

তার বক্তব্য তিনি বলেন, বিগত সময়ে তিনি মাঠে থেকেছেন, নির্যাতন সয়েছেন।অথচ যাকে মাঠে দেখা যায়নি গত ১৫ বছর, তাকে মনোনয়ন দেয়া হয়েছে।মনোয়ন পূর্নবিবেচনা করে আগামীতে তাকে চূড়ান্ত প্রার্থী করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর