আগামী ২০ ফেব্রুয়ারী ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন নিয়ে জেলার সাংবাদিকদের সাথে আলোচনা সভা করেছে স্বাস্থ্য বিভাগ।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে গোপালগঞ্জ সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন  ওই অফিসের মেডিকেল অফিসার ডাঃ এস এম সাকিবুর রহমান।

আলোচনা সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাদ মাহমুদ জয়, ডাঃ দিবাকর বিশ্বাস, ইপিআই সুপারভাইজার দীপক রঞ্জন সরকার, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

আলোচনা সভা থেকে জানানো হয়, আগামী ২০ ফেব্রুয়ারি জেলার ৫ উপজেলায় ১ হাজার ৭০৯ টি কেন্দ্রে ১ লাখ  ৯৪ হাজার ১৮৭ টি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ০৬-১১ মাস বয়সী ২৫ হাজার ১১৮ জনকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৬৯ হাজার ৬৯ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত কার্যক্রম চলবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর