আবাসিক হোটেলে অভিযান, প্রতিষ্ঠানকে অর্থদন্ড

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

লাইসেন্সের নিয়ম অমান্য করে আবাসিক হোটেল পরিচালনার দায়ে গোপালগঞ্জের পিঠা গার্ডেনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোহসিন উদ্দিন ওই প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক মোহসিন উদ্দিন জানিয়েছেন, গত বুধবার বিকেলে গোপালগঞ্জর সদর উপজেলার পিঠা গার্ডেন নামের একটি রেস্টুরেন্টের আবাসিক হোটেল থেকে ফেরদৌস শেখ (৪৫) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।

এরপর প্রশাসনের পক্ষ থেকে আবাসিক হোটেলের বৈধতা যাচাই বাছাইয়ে যাওয়া হয়।অভিযান পরিচালনার সময় লাইসেন্সে থাকা নিয়মকানুন অমান্যের প্রমাণ মেলে।এই কারনে প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সেই সাথে লাইসেন্সে থাকা নিয়মকানুন সঠিক ভাবে পালন না হওয়া পর্যন্ত আবাসিক হোটেলের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।এসময় গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোঃ সাজেদুর রহমান সহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর