আরো একটি মুক্তিযুদ্ধের জন্য আপনাদের প্রস্তুতি নিতে হতে পারে-বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ-১ আসনের (মুকসুদপুর-কাশিয়ানীর আংশিক)বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপি’র ফরিদপুর বিভাগীয় সহ-সংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান মোল্যা মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেছেন, একটি নিষিদ্ধ দল, গুপ্ত দল, রাজনৈতিক কারণে অতীতে বিএনপির সাথে যুক্ত ছিলো। কিন্তু সেই দলটি কখনো আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি। সেই দলের (জামায়াত) সর্বোচ্চ নেতা “৭১-এর কর্মকান্ডের জন্য মাঝে মাঝে নির্বাচনে জয়ী হওয়ার জন্য ভুল স্বীকার করেন। কিন্তু তাদের অন্তুরে সেই ৫৪ বছরের আগের প্রতিশোধ নেওয়ার প্রবণতা কাজ করে।

তিনি আজ শুক্রবার দুপুরে মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

গোপালগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি ফিরোজ খানের সভাপতিত্বে গোপালগঞ্জে জেলা বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিক উজ জামান সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

সেলিমুজ্জামান মোল্যা বলেন, আপনাদের(মুক্তিযোদ্ধা) কিন্তু সত্যি সত্যি আরো একটি মুক্তিযুদ্ধের জন্য আবারও প্রস্তুতি নিতে হতে পারে। আপনাদের এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে, মানসিক শক্তি কাজে লাগিয়ে আমাদের মতো যারা যুবক আছে, আপনাদের যে সন্তানেরা তরতাজা যুবক রয়েছে, তাদের কিন্তু আপনাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আবারও যুদ্ধের প্রস্তুতি নিতে হতে পারে। কারণ ৭১ এর পরাজিত শক্রুরা আজকে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে, তারা যে ভাবে আমাদের জাতীয় পতাকাকে খামছে ধরেছে-এই পুরানো শকুনের দল। কিন্তু একজন মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ণ হতে দেয়া যাবে না।

তিনি বলেন, আপনারা সবাই জানেন ‍মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছেন আমাদের সদ্য প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তিন তিন বারের প্রধানমন্ত্রী ছিলেন। খালেদা জিয়া মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। আমার পরিবারও মুক্তিযুদ্ধার পরিবার। তাই পরাজিত শক্তি যাতে মাথাচাড়া দিতে না পারে এ জন্য মুক্তিযোদ্ধাদের অবশ্যই বিএনপিকে ভোট দিতে হবে।

তিনি আরো বলেন, একটি সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় লেগে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবেন।অপনাদের মূল্যাবান ভোটের মাধ্যমে যদি আমি নির্বাচিত হই তা্হলে কথা দিচ্ছি আমি আপনাদের পরিবারের পাশে থাকবো।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর