কচ্ছপ নিয়ে গোপালগঞ্জে সাংবাদিক কর্মশালা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে গণমাধ্যমকর্মীদের জন্য বাংলাদেশের কচ্ছপ ও কাছিম পরিচিতি এবং বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমন বিষয়ক প্রতিবেদন লেখন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৫ সে‌প্টেম্বর) শহরের পৌর কমিউনিটি সেন্টারে বাংলাদেশ বন অধিদপ্তর ও ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি বাংলাদেশ এই কর্মশালার আয়োজন করে। “বাংলাদেশে বিপন্ন কচ্ছপ ও মিঠাপানির কাছিম চাহিদা হ্রাস” প্রকল্পের এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আজহারুল ইসলাম।

ফরিদপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা  মোহাম্মদ গোলাম কুদ্দুছ ভূঁইয়ার  সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য দেন।

ডাব্লিউসিএস বাংলাদেশ  এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মোঃ জাহাঙ্গীর আলম এ কর্মশালার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির (ডাব্লিউসিএস) প্রোগ্রাম কোঅর্ডিনেটর  সামিউল মোহসিন  উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালয় গোপালগঞ্জ, যশোর সহ ৮ জেলার ৫০ জন গণমাধ্যম কর্মী অংশ নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর