কোটালীপাড়ায় সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বিষধর সাপের দংশনে সম্পা মজুমদার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গৃহবধূ সম্পা মজুমদার কালিগঞ্জ বাজারের তাপস মজুমদারের ন্ত্রী।

গৃহবধূ সম্পা মজুমদারের স্বামী তাপস মজুমদার জানান, তার স্ত্রী রান্নার জন্য বাড়ির পাশে রাখা জ্বালানি কাঠ আনতে গেলে জ্বালানি কাঠের ভিতর  থাকা বিষধর সাপ তার ডান হাতে দংশন করে। এতে গৃহবধূ অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, সাপের কামড়ে গৃহবধূর মৃত্যুর বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর