কোটালীপাড়ায় বিষ প্রয়োগে মাছ নিধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাদশা মিয়া ফকির নামে এক মৎস্যচাষীর পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৪লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই মৎস্যচাষী।
গত রবিবার রাতে উপজেলার কুশলা ইউনিয়নের টিহাটী গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ মৎস্যচাষী বাদশা মিয়া ফকির টিহাটী গ্রামের মৃত সাহেব আলী ফকিরের ছেলে।
মৎস্যচাষী বাদশা মিয়া ফকির বলেন, ঘটনার রাতে আমার ২বিঘা জমির একটি পুকুরে কিছু দুর্বৃত্তরা বিষ দিয়ে মাছ নিধন করেছে। এতে আমার প্রায় ৪লক্ষ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় আমি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দিয়েছি।
কোটালীপাড়া থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, মৎস্যচাষী বাদশা মিয়ার একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটির তদন্তপূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর