গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্য গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে অপহরণ চক্রের ৫ সদস্যকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

আজ রবিবার(২৬ জানুয়ারী)দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ডোমরাশুর গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)মির মোহাম্মদ সাজেদুর রহমান গ্রেফতারের বিষযটি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নের কোনাগ্রামের সিরাজ খানের ছেলে সিফাত খান(৩৫), একই গ্রামের মান্নান খানের ছেলে সাব্বির খান(২৩), আলীমুজ্জামান কাজীর ছেলে ওহিদুল কাজী(২৭),তারা মিয়ার ছেলে সাহাবুল শেখ(২৫)ও একই উপজেলার শিবপুর গ্রামের আওলাদ মোল্যার ছেলে সাগর মোল্যা (২৬)।

immage 1000 02

ওসি জনান, ওই এলাকায় এক যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ চাওয়া হচ্ছে এমন সংবাদ পেয়ে স্থানীয় দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহম্মেদ সহ কয়েকজন যুবক যায়। এসময় ধাওয়া করে অপহরণ চক্রের ৫ সদস্য সিফাত খান, সাব্বির খান, ওহিদুল কাজী, সাহাবুল শেখ ও সাগর মোল্যাকে আটক করে গণপিটুনী দেয়।এসময় তাদের সহযোগী আরো ৮ সদস্য পালিয়ে যায়।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপহরণ চক্রের ওই ৫ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বাড়ী গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে।

ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।এরা বেশ কয়েকটি অপহরনের সাথে জড়িতে।এদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

দূর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজিব আহম্মেদ জানান, বেশ কয়েকদিন ধরে এলাকায় একটি অপহরণ চক্র যুবকদের ধরে মারধর করে মুক্তিপন দাবী করছে এমন অভিযোগ দেয় গ্রামবাসী। আজ রবিবার দুপুরে এক যুবককে মারধর করে মুক্তিপন চাওয়া হচ্ছে এমন সংবাদে এলাকার কয়েকজন যুবক নিয়ে সেখানে যাই।এসময় ধাওয়া করে ৫জনকে আটক করতে পারলেও দলের আরো ৮ সদস্য পালিয়ে যায়। আটককৃতদের পুলিশে দেয়া হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর