গোপালগঞ্জে আলাদা ঘটনায় এক ট্রাক চালকসহ নিহত-২

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে আলাদা ঘটনায় এক ট্রাক চালক সহ ২ জন নিহত হয়েছে। আজ রোববার সকালে ঢাকা-খুলনা মগাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া ও গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক(এস.আই)মো. রোমান মোল্যা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক খুলনা যাচ্ছিল।এসময় ট্রাকটি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেললে রাস্তার পাশে গাছের সাথে সাজোরে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলে ট্রাকের চালক মাহবুর মোল্যা মারা যান। নিহত মাহবুর মোল্যার বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায়।

অপরদিকে, গোপালগঞ্জ পৌর এলাকার মিয়াপাড়া এলাকায় মোবাইল ফোনের চার্জারে বিদ্যুতের লাইন দিতে গেলে বিদ্যুতপৃষ্ট হয়ে মারাত্মক আহত হন রহমত শেখ(৩০)।

পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরতঃ চিকিতসক তাকে মৃত ঘোষনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর