গোপালগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুল ছাত্র নিহত

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে ব্যাটারী চালিত ইজিবাইকের চাপায় সুলাইমান শিকদার(১১)নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।নিহত সুলাইমান শিকদার গোপালগঞ্জ সদর উপজেলার তেবাড়িয়া উত্তরপাড়া গ্রামের সেলিম শিকদারের ছেলে।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আনিসুর রহমান জানান,গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ভূঁইয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিল শিশু সুলাইমান শিকদার।এসময় দ্রুতগামী একটি ব্যাটারী চালিত ইজিবাইক তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর