গোপালগঞ্জে  কবি বিনয় মজুমদার সাহিত্য পদক-২০২৩ প্রদান

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে  কবি বিনয় মজুমদার সাহিত্য পদক-২০২৩ প্রদান অনুষ্ঠান হয়েছে। 
সোমবার (০৯ অক্টোবর) বিকেলে বিল্ড ফর নেশন কার্যালয়ে  এক অনাড়ম্বর অনুষ্ঠানে  পদক প্রদান করা হয়।
কবি বিনয় মজুমদার স্মৃতি সংসদ এ পদক প্রদান করে। পদক প্রাপ্তরা হলেন: কবিতায় কবি মিন্টু রায়।কথাসাহিত্যে গল্পকার রিপনচন্দ্র মল্লিক।অনুষ্ঠানে  উভয়কে ক্রেস্ট, উত্তরীয়, সার্টিফিকেট ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সরকারি বঙ্গবন্ধু কলেজের অর্থনীতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো:হাবিবুর রহমান।প্রধান বক্তা ছিলেন বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও মানবিক অনুষদের ডিন হাবিবুর রহমান। সংগঠনের সভাপতি কবি রবীন্দ্রনাথ নাথ অধিকারীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি জয়গোপাল বিশ্বাস। অন্যান্যের মধ্যে সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সাংবাদিক মনোজ সাহা,সাংবাদিক প্রসূন মন্ডল, কবি শরিফুল ইসলাম খান,গল্পকার শ্যামল সেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর