গোপালগঞ্জে খালার বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার ১০ বছরের শিশু

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জের কাশিয়ানীতে খালা বাড়ি বেড়াতে এসে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গোসল করার কথা বলে ডেকে পাশের বাড়ির এক যুবক এঘটনা ঘটায়। আর এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রাম।

ওই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি বরিবার সদর উপজেলার বনগ্রামের নানি বাড়ি থেকে খালাবাড়ি নিজামকান্দিতে বেড়াতে যায়।বৃহস্পতিবার ১২ দিকে নিজামকান্দি পুর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে গোসল করার কথা বলে ডেকে নিয়ে বাড়ির পাশের একটি জঙ্গলে ভিতরে নিয়ে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখায়।

পরে ওই শিশু বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

ওই শিশুর খালু(শরিফুল ইসলাম) জানায়, মাঠে ধান কাটা চলছে। পরিবারের সবাই জমি থেকে ধান কাটছে। আমার একটি শিশু সন্তান রয়েছে। বাড়িতে না থাকার কারনে ওই শিশুকে দেখার জন্য তাকে নিয়ে আসা হয়। কিন্তু নিজামকান্দি পুর্বপাড়ার কালাম শেখের ছেলে মুরসালিন শেখ তাকে একটি জঙ্গলের ভিতরে নিয়ে ধর্ষণ করে। আমরা এঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ ব্যাপারে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান জানান, এ ঘটনায় এখন পযর্ন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতেশ বিশ্বাস বলেন, ধর্ষনের শিকার হয়েছে এমন একটি শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ চাইলে ওই শিশুর ডাক্তারী পরীক্ষা করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর