গোপালগঞ্জে গাছের সাথে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ৩, আহত ১

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের মুকসুদপুরে মুরগী বহনকারী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ৩ জন নিহত ও ১জন আহত হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টায় ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই পিকআপ ভ্যানের চালক ও আরোহী। নিহতরা হলো-ঢাকার দোহানরর তানভির, বরিশালের উজিরপুরের নাজমুল ইসলাম এবং চালক লাভলু।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোঃ রকিবুজ্জামন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট নামক স্থানে রাস্তার পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হয়।এসময় আহত হয় আরো ২জন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন।অপর আহতকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর