গোপালগ‌ঞ্জে জেলা বিএন‌পির সংবাদ স‌ম্মেলন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগ‌ঞ্জের মুকসুদপু‌রে বিএন‌পির দুই গ্রু‌পের সংঘর্ষ‌কে প‌তিত সরকা‌রের দোসরদের তান্ডব উ‌ল্লেখ ক‌রে এর সা‌থে জ‌ড়িত‌দের গ্রেফতা‌রের দাবী‌তে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে জেলা বিএন‌পি।             

আজ রোববার সকাল সা‌ড়ে ১০টায় জেলা বিএ‌ন‌পি কার্যাল‌য়ে অনু‌ষ্ঠিত সংবাদ স‌ম্মেল‌নে লি‌খিত বক্তব্য উপস্থাপন ক‌রেন জেলা বিএন‌পির আহবায়ক শরীফ র‌ফিকুজ্জামান। এসময় জেলা বিএনপি ও সহ‌যো‌গি সংগঠ‌নের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

গত শুক্রবার সন্ধ্যা থে‌কে রাত ৯ টা পর্যন্ত মুকসুদপুর উপজেলা সদ‌রে দফায় দফায় বিএন‌পির দুই গ্রু‌পের সংঘ‌র্ষে অন্ততঃ ২৫ জন আহত হয়।

‌জেলা বিএনপি অবশ্য এ ঘটনা‌কে তথ্যগত ত্রু‌টি উ‌ল্লেখ ক‌রে বিএনপি  ক‌র্মি সমর্থক‌দের উপর প‌তিত সরকা‌রের দোসর‌দের হামলা উল্লেখ ক‌রে হামলাকারী‌দের গ্রেফতার দাবী জানান। গোপালগঞ্জ বিএন‌পি‌তে কোন গ্রু‌পিং নাই ব‌লেও তারা দাবী ক‌রেন।

প‌রে এক‌টি বি‌ক্ষোভ মি‌ছিল বের করা হয়। মি‌ছিল‌টি শহ‌রের বি‌ভিন্ন সড়ক প্রদ‌ক্ষিন শে‌ষে জেলা আইনজীবী কার্যাল‌য়ের সাম‌নে গি‌য়ে শেষ হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর