গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক আব্দুস সামাদ মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক মোটর সাইকেল অারোহী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার পাথালিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সামাদ মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার আব্দুল জলিল মোল্লার ছেলে। তিনি একই উপজেলার ঘোনাপাড়ার সরকারি ওষুধ কোম্পানী এসেনশিয়াল ওষুধ কোম্পানীতে মেকানিক্যাল ফোরম্যান পদে চাকুরী করতেন। অফিস থেকে মোটর সাইকেল যোগে তিনি বাড়ী ফিরছিলেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন,আব্দুস সামাদ মোল্লা লিংক রোড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের উঠার পর আরেকটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সামাদ মোল্লার মটর সাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিনি মারা যান। এঘটনায় তার সাথে থাকা মোটর সাইকেল আরোহীকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর