গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়নও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন,উন্নয়ন, প্রস্তুতকরণ, সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমীর সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন একাডেমী ও ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এসএফএমআরএ)প্রকল্পের অর্থায়নের এ কর্মশালায় সহযোগিতা করেছে ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিঞা।

বিশেষ অতিথির বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের ফসল উইংয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী আখতার, গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমি মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ( প্রশাসন ও সাধারণ পরিচর্যা) মো. আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উর-আরেফিন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডঃ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় মূল  প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক  ড. এ কেএম সাইফুল ইসলাম।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর