গোপালগঞ্জে নতুন বছরের শুরুতে বই উৎসব অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বছরের ১ম দিনে স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়ার মাধ্যমে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার(১ জানুয়ারী) গোপালগঞ্জ জেলা প্রশাসকের কায্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

immage 1000 02

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)মোঃ গোলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত বই উৎসবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র হালদার, শেখ হাসিনা স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ রেজা এ্যানী, বীনাপানি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর্চনা বিশ্বাস, জেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র ওঝাসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বছর জেলায় মোট ১১ লাখ ২৫ হাজার ৫৪০ পিস বই শিক্ষার্খীদের মাঝে বিতরন করা হয়। এর মধ্যে প্রাথমিকের ৬ লাখ ৮৭ হাজার ৪’শ পিস, মাধ্যমিকে ২ লাখ ৭৪ হাজার ১৮০ পিস, ভকেশনালে ৬২ হাজার ১৮৫ পিস এবং মাদ্রাসায় ১ লাখ ১ হাজার ৯৫৫ পিস বই রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর