গোপালগঞ্জে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে নানা আয়োজনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ শুক্রবার(২৯ সেপ্টেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসুচি পালিত হয।এ উপলক্ষে সকাল ১১ টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বর্নাঢ্য শোভা যাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এনে শেষ হয়।পরে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ সহ অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাঁটা হয়।

এদিকে, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ।টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচীর শুভ সূচনা করেন।পরে নেতৃবৃন্দ কিছুক্ষণ বেদীর পাশে দাড়িয়ে থেকে বঙ্গবন্ধুর প্রতি  সম্মান প্রদর্শন করেন।এরপর পবিত্র ফাতেহাপাঠ করে তারা বঙ্গবন্ধু, ৭৫ এর ১৫ আগস্টের শহীদদের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাতে অংশ নেন। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘায়ূ কামনা।এ সময় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত উন্নয়ন প্রতিনিধি অবসরপ্রাপ্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার উপস্থিত ছিলেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন উপলক্ষে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আজ শুক্রবার(২৯ সেপ্টেম্বর)আনন্দ মিছিল করবে সকাল সাড়ে ৯টায়। সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে কাটা হবে কেক এবং পরে সেখানে বেলা সোয়া ১১টায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

এছাড়া এদিন জেলার অন্যান্য উপজেলায়ও আনন্দর‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর