গোপালগঞ্জে নৌকা ডুবিতে এক ব্যক্তি নিখোঁজ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ইঞ্জিন চালিত খেয়া নৌকা ও বালু বোঝাই বাল্ব হেডের সঙ্গে ধাক্কা লেগে নৌকা ডুবিতে শফিকুর রহমান লালন নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার জয়নগর নামক স্থানে মধুমতি নদীতে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শফিকুর নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুরা গ্রামের শহর আলী মোল্যার ছেলে।

স্থানীয় জনগন ও পুলিশ সূত্রে জানাগেছে, ২৫জন যাত্রী নিয়ে সদর উপজেলার জয়নগর খেয়াঘাট থেকে নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামে পারাপার হচ্ছিলেন।

ট্রলারটি মাঝনদীতে পৌছালে নদীতে প্রচন্ড স্রোত থাকায় অপর দিক থেকে আসা বালু বোঝাই একটি বাল্বহেডের সঙ্গে ধাক্কা লাগে।

এতে যাত্রীবাহি ট্রলারটি ডুবে যায়।ট্রলার চালকসহ যাত্রীরা পাড়ে উঠতে সক্ষম হলেও শফিকুর রহমান লালন নিখোঁজ হয়।

আজ বুধবার সকালে খুলনার ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।এ রির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধ্যান পাওয়া যায়নি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর