গোপালগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষনের অভিযোগে মাদ্রাসা ছাত্র গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে পাঁচ বছরের শিশু ধর্ষনের অভিযোগে মাদ্রাসা ছাত্র জসিম সিকদার (১৮)কে গ্রেফতার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে ওই ধর্ষককে গ্রেফতার করে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। এ বিষয়ে ধর্ষিতার পিতা মোক্তার হোসেন বাদী হয়ে গোপালগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। ধর্ষক ও ধর্ষিতা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।

ধর্ষক বাবা-মায়ের সাথে নানা বাড়ি সদর উপজেলার উরফি ইউনিয়নের গোপালপুর গ্রামে বসবাস করে থাকে। সে গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসার ৭ম শ্রেনীর শিক্ষার্থী। ধর্ষিতাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধর্ষিতার মা জানায়, গতকাল শনিবার বিকেলে তিনি উঠানে কাজ করছিলেন। এসময় তার মেয়েকে ফুসলিয়ে ধর্ষক জসিম বাড়ির এক ঘরে নিয়ে গিয়ে ধর্ষন করে। সে তার মেয়েকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। মেয়ের কান্নায় ঘরে গিয়ে দেখে সে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে রাত ৯টার দিকে তাকে মারাত্মক অসুস্থ অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইন চার্জ(ওসি) মোহা্ম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন থানায় মামলা হয়েছে। ধর্ষককে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর