গোপালগঞ্জে বশেমুরবিপ্রবি ডেপুটি কন্ট্রোলার তিন দিন ধরে নিখোঁজ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মিকাইল ইসলাম টুটুল(৫০) তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।এ বিষয়ে তার স্ত্রী মৌ গোপালগঞ্জ থানায় একটি জিডি দায়ের করেছেন(ডিডি নং-১২২১, তাং-২৭.০৬.২০২৩)।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত)শীতল চন্দ্র পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, তিনি জেলা শহরের পাচুড়িয়া এলাকার বাসা থেকে ২৬ জুন বিকেলে বেরিয়ে যান, এরপর থেকে তাঁকে আর তার পরিবারের লোকজন খুঁজে পাননি-এমনটি তার পরিবারের পক্ষ থেকে দাবী করা হয়েছে।আমরা সম্ভাব্য স্থান গুলোতে তাঁকে থোঁজার চেস্টা চালাচ্ছি।তাঁকে খুঁজে পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

Immage 1000 02 10

নিখোঁজ ডেপুটি কন্ট্রোলার মিকাইল ইসলাম টুটুল-এর স্ত্রী জানিয়েছেন, ঘটনার দিন বিকেল ৩টার দিকে তার স্বামী বাসা থেকে এক কাপড়ে বেরিয়ে যান।এমনকি মানিব্যাগ ও নিজের মোবাইল ফোনটিও নেননি।রাতে যখন তার স্বামী আর বাসায় ফিরে না আসেন তখন আত্মীয়-স্বজন ও বন্ধু বান্ধবদের বাসায়ও খোঁজ খবর নেন।কিন্তু কোথাও তার খোঁজ না পেয়ে অবশেষে থানায় সাধারন ডায়রী করেন।তার সাথে কোন ঝগড়া বিবাদও হয়নি বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এ কিউ এম মাহবুব এর সাথে এ বিষয়ে কথা হলে তাকে বিষয়টি কেউ জানাননি বলে জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর