গোপালগঞ্জে বসন্ত বরণ ও পিঠা উৎসব

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজে বসন্ত বরণ উপলক্ষে আনন্দ র‌্যালী ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।কলেজের বাংলা বিভাগের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে কলেজের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয় পিঠা উৎসব। ৪টি স্টলে ভাপা পুলি, পাটি সাপটা, বাহারি নামের নকশি পিঠা  প্রদর্শিত এবং বেচাকেনা হয়।

immage 1000 02 13

কলেজের অধ্যক্ষ্ প্রফেসর মোঃ ওহিদ আলম লস্কর প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন।

এসময় বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ শাহ আলম, সহযোগী অধ্যাপক অসীম বাড়ৈ, সহকারী অধ্যাপক মোঃ মঈন উদ্দীন আহমেদ, রুমানা আক্তার, প্রভাষক প্রদীপ ভক্তসহ দুই শতাধিক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর