গোপালগঞ্জে বিএনপি নেতার গণসংযোগ।

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

প্রতিনিধি: কাজী মাহমুদ।
গোপালগঞ্জে বিএনপি নেতার গণসংযোগ ও বাজার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলার তালা কেকানিয়া ও বিজয় পাশা বাজারে গণসংযোগ ও বাজার বৈঠক করেন জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এম এইচ খান মঞ্জু।

গণসংযোগ চলাকালে এম এইচ খান মঞ্জু বলেন, আগামীর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গোপালগঞ্জ ২-আসন থেকে সংসদ নির্বাচন করবো আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে আমি আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকতে চাই। সাবেক সংসদ সদস্য- এর মত এমপি হতে চাই না, জনগণের মেন্ডেট আপনাদের দোয়া ও ভালো বাসা এবং ভোটের মাধ্যমেই এমপি হতে চাই ইনশাআল্লাহ।

এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেজর অবসর অহিদুল হক মোল্লা, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক এস এম সুমন, বিএনপি নেতা মাসুদ শেখ, বিএনপি কর্মী রফিকুল ইসলাম, তোফায়েল শেখ, শহিদুল ইসলাম ঘুঘু, ডাবলু কাজী, লেলিন বিশ্বাস, জসিম গাজী সহ অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিতি ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর