Home গোপালগঞ্জ সংবাদ গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ

গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ

০
গোপালগঞ্জে রিক্সা চুরির অভিযোগে রিক্সা চালককে হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ব্যাটারী চালিত রিক্সা চুরির অভিযোগে আলামীন শেখ (৩০) নামে এক রিক্সা চালককে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে গোপালগঞ্জ শহরের মধ্য মিয়াপাড়ার শরীফ লিটন সড়কের ডাঃ এম ডি রবিউল ইসলাম তুহিনের বাড়ির কেয়ারটেকার মোঃ কামরুল ঠাকুরের রুমের বাথরুম থেকে ওই রিক্সা চালকের মরদেহ উদ্ধার করা হয়।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক(তদন্ত)নয়ন চন্দ্র দেবনাথ স্থানীয়দের বরাত দিয়ে জানান, বাড়ির কেয়ারটেকার কামরুল ঠাকুরের গ্যারেজের ব্যাটারী চালিত রিক্সা ভাড়ায় চালাতো আল আমিন শেখ। দুইদিন আগে ওই গ্যারেজ থেকে একটি রিক্সা চুরি হলে আল আমিন চুরি করেছে বলে সন্দেহ করা হয়। পরে বুধবার আল আমিনকে ওই বাসায় আটকে রেখে মারধর করা হয়। এসময় আল আমিনের মাকে গ্রামের বাড়ী থেকে ডেকে আনা হলে তিনি ঘরের দরজা বন্ধ পান।পরে তিনি ডাকাডাকি করলে অভিযুক্ত কামরুলের ছেলে দরজা খুলে দিলে ভিতরে প্রবেশ করে বাথরুমের মধ্যে ছেলেকে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর থেকে বাড়ীর কেয়ারটেকার কামরুল ঠাকুর পলাতক রয়েছে। রিক্সা চালক আল আমিন শেখ গোপালগঞ্জ সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াগড় গ্রামের মৃত ফায়েক শেখের ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here