গোপালগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা করেছে বিএনপি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার(০৮ নভেম্বর)দুপুরে স্থানীয় পৌরপার্কে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি‘র ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম উপস্থিত ছিলেন।

জেলা বিএনপি‘র আহবায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা আহবায়ক কমিটির সদস্য ডা. কে এম বাবর, অ্যাড. কাজী আবুল খায়ের, অ্যাড. তৌফিকুল ইসলাম, এস এম জিয়াউল কবির, সদর উপজেলা বিএনপি‘র সভাপতি শহিদুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন, সাধারন সম্পাদক রাশেকুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেক দলের সভাপতি সাজ্জাদ হোসেন হীরা, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, পৌর বিএনপি‘র সভাপতি হাসিবুর রহমান হাসিব  সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এরআগে, নেতা-কর্মিরা মিছিল সহকারে স্থানীয় পৌরপার্কে উপস্থিত হন। পরে সেখান থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি বিসিক ব্রীজ এলাকায় গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, দলের দুর্দিনে অনেক নেতা কর্মী দলের পরিচয় দেননি,অথচ দলের সুদিনে দলের সামান্য পদ নেয়ার জন্য নেতা-কর্মীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে।শহীদ জিয়াউর রহমান যে দল সৃষ্টি করেছেন সেই দলে কোন মোনাফেক, কোন বেঈমান স্থান পাবে না। দলের ত্যাগীরা আগামী দিনে বিএনপির নেতৃত্বে থা্কবে।যারা ফ্যাসিস্ট সরকারের নির‌্যাতন ভোগ করেও দলের সাথে থেকেছেন। তাদেরকেই দল মূল্যায়ন করবে।

তিনি আরো বলেন, বিগত দিনে যারা ফ্যাসিস্ট সরকারের সাথে লিয়াজো করে সুখে শান্তিতে কাটিয়েছে তাদের এ দলে কোন স্থান নেই। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনে আমাদের জিততে হবে। অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারে পতন হলেও তাদের প্রেত্মাতারা এখনো রয়ে গেছে। তাদের প্রতিহত করে এগিয়ে যেতে হবে।

সেলিমুজ্জামান আরো বলেন, আগামীতে দেশরত্ন তারেক জিয়া নেতৃত্বে দেশ পরিচালিত হবে। যেখানে কোন শোষণ ও দুর্নীতির স্থান হবেনা। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সুখি সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে এক সাথে কাজ করার আহবান জানান তিনি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর