গোপালগঞ্জে সচতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবার সেখানেই এসে শেষ হয়।
দেশব্যাপী ডেঙ্গু রোগের বিস্তার রোধ ও সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এই র্যালী অনুষ্ঠিত হয়।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই র্যালীতে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে এম বাবর, জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান,পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ সহ সরকারী কর্মকর্তা, পৌরসভা কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মি ও সংবাদকর্মিগন র্যালীতে অংশ নেন।
র্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডাঃ কে,এম বাবর এমপি ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বক্তব্য রাখেন।
