গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ১০

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় ২জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন। নিহতরা হলো-দুর্ঘটনা কবলিত লোকাল বাসের মালিক গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে ইলিয়াস কাজী(৫৫) ও  ভ্যান চালক(ফেরীওয়ালা)যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া(৪৫)।

আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে  এই দূর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জের কাশিয়ানী হাইওয়ে থানার এস.আই মোঃ রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস-এর সিনিয়র স্টেশন অফিসার আরিফুল হক জানিয়েছেন, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুর গামী মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাস গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাড়ানো অবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা গামী সোহাগ পরিবহনের একটি বাস পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়।ফলে বাসটির সামনে দাড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দিয়ে রাস্তার খাঁদে পড়ে যায়।

এ সময় ভ্যান চালক(ফেরীওয়ালা)ঘটনাস্থলে নিহত হয় এবং লোকাল বাসের অন্ততঃ ১০ যাত্রী আহত হয়।পরে দুর্ঘটনা কবলিত বাসের নিচ থেকে ওই বাসের মালিক ইলিয়াস কাজীর লাশ উদ্ধার করা হয়।

আহতদের মধ্যে ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোহাগ পরিবহনের বাসটিকে পুলিশ জব্দ করেছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর