গোপালগঞ্জে সমন্বয়দের উপর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলার অভিযোগ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  সমন্বয়কদের উপর হামলার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়  নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় এক সমন্বয়ক আহত হওয়ার খবর পাওয়া গেছে। এঘটনার পর থেকে উত্তপ্ত বশেমুরবিপ্রবির ক্যাম্পাস। বেশ কয়েক দফায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটে। হামলায় আহত ওই সমন্বয়কের নাম ওমর শরীফ। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বশেমুরবিপ্রবির সমন্বয়ক।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করার সময় এঘটনা ঘটে।

immage 1000 01

বশেমুরবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক জসিমউদদীন বলেন, জুলাই আন্দোলনে সরাসরি আন্দোলনরতঃ শিক্ষার্থীদের উপর হামলাকরী ছাত্রলীগ নেতা ইতিহাস বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহাগ আজ শনিবার পরীক্ষা শেষ করে বের হচ্ছিলেন। এ সময় আমরা ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময়  সোহাগ সহ বিশ্ববিদ্যালয়ের অনন্য ছাত্রলীগ নেতৃবৃন্দ আমাদের উপর হামলা চালায়।এসময় সমন্বয়ক ওমর শরীফ আহত হয়েছে।

immage 1000 03

হামলায় আহত ওমর শরীফের কাছে জানতে চাইলে তিনি জানান, ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে পুলিশের কাছে তুলে দেওয়ার সময় আমার উপর হামলা হয়েছে।

বশেমুরবিপ্রবির প্রক্টর আরিফুজ্জামান রাজিব সংবাদ কর্মিদেরকে জানেয়েছেন, আমি বন্ধের দিন ছুটিতে বাড়িতে রয়েছি। শিক্ষার্থীদের কাছ থেকে ফোনে ঘটনা শুনেছি। বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিষয়টি দেখবো।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)মির মোঃ সাজেদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন,ছাত্রদের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।পুলিশ ক্যাম্পাসের ভীতর যায়নি। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর