গোপালগঞ্জে ১,১৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে ১ হাজার ১৪০ পিস ইয়াবাসহ মাহাবুব হাওলাদার(৩৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।

আজ শনিবার সদর উপজেলার কাজুলিয়া উত্তরপাড়া এলাকায় ওই মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাহাবুব হাওলাদার সদর উপজেলার কাজুলিয়া গ্রামের আফসার উদ্দিন হাওলাদারের ছেলে।

ভাটিয়াপাড়া র‍্যাব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এস.এম রেজাউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব-৬ খুলনার সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামির নিজ বাড়ির উঠান থেকে তাকে আটক করে।এ সময় তার কাছ থেকে ১ হাজার ১৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর