গোপালগঞ্জে ১৭ প্রতিবন্ধীকে দেয়া হলো হুইল-চেয়ার

নির্বাচিত সংবাদ

মোহনা নিউজ :
মোহনা নিউজ :https://www.dainikmohona.com/
Dainik Mohona News Portal brings the latest news, updates, and events from Gopalganj city, Bangladesh. Stay informed with trusted local coverage.
- Advertisement -

গোপালগঞ্জে ১৭জন প্রতিবন্ধীকে দেওয়া হলো হুইল-চেয়ার। গোপালগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এসব হুইল-চেয়ার বিতরণ করে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে প্রতিবন্ধীদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রত্যেক প্রতিবন্ধীর সাথে কুশল বিনিময় করে হুইল-চেয়ার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।

এসময় ১৭ জন প্রতিবন্ধীকে হুইল-চেয়ার, ১জন প্রতিবন্ধীকে ট্রাই-সাইকেল ও প্রতিবন্ধী হওয়ার উপক্রম ১ জনকে কানে শোনার মেশিন দেওয়া হয়েছে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে কনসালন্টেট ডাঃ মোঃ আনিসুজ্জামান ও প্রতিবন্ধী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন ও সমাজসেবা কেন্দ্রের মাধ্যমে নিয়মিত কার্যাক্রমের অংশ হিসাবে প্রতিবন্ধীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত রেখে বিতরন করা হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর