গোপালগঞ্জ ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ দিবস পালিত হয়েছে।

আজ মঙ্গলবার(৭ মার্চ)সকাল ১০টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক কাজী মাহাবুবুল আলম। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভা, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা জানায়।

পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এসব কর্মসূচীতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম মাঠে “বঙ্গবন্ধু বার্ষিক সাইক্লিং” প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং পরে জেলা শিল্পকলা একাডেমীতে ৭ মার্চের গুরুত্ব ও তাৎপয নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর