গোপালগঞ্জ শহরের প্রানকেন্দ্র লঞ্চঘাট এলাকায় ওয়াচ টাওয়ার উদ্বোধন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জ শহরের প্রানকেন্দ্র লঞ্চঘাট এলাকায় ওয়াচ টাওয়ার উদ্বোধন করা হয়েছে। ৭১ ফিট উচ এই ওয়াচ টাওয়ার নির্মান করতে ব্যয় হয়েছে ১০ লাখ টাকা।

immage 1000 04

জেলা প্রশাসন এই ওয়াচ টাওয়ার নির্মান কাজ সম্পন্ন করেছে। এই টাওয়ারের চারিদিকে ১০টি উচ্চ ক্ষমতা সম্পন্ন লাইট রয়েছে। যেসব লাইট অ্যাপসের মা্ধ্যমে নিয়ন্ত্রন করা যাবে।আবার ম্যানুয়ালী ও নিয়ন্ত্রন করা যাবে।

immage 1000 03

আজ বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে এই ওয়াচ টাওয়ারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, ডিডিএলজি বিশ্বজিত কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ গোলাম কবির সহ জেলা প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

immage 1000 02

জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, এই ওয়াচ টাওয়ারের মাধ্যমে চারদিকে ১৫০ মিটার  এলাকা আলোকিত থাকবে। আগামীতে এই ওয়াচ টাওয়ারে উচ্চক্ষমা সম্পন্ন সিসি ক্যামেরা বসানো হবে। শুধু একটি নয় শহরের গুরুত্বপূর্ন এলাকায় এমন আরো বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার বসানো হবে এবং এতে গোপালগঞ্জবাসী নানা সুবিধা পাবেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর