গোবিপ্রবি’তে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ বরণ

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ উপলক্ষে আজ সোমবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসানের নেতৃত্বে ‘বৈশাখী শোভাযাত্রা’ অনুষ্ঠিত হয়।

কুলা-চালুন, ঢোল, শখের হাঁড়ি, কলসি ও তালপাখাসহ বাঙালি ঐতিহ্যের নানা উপকরণ হাতে শোভাযাত্রাটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসনিক ভবন চত্বরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় বিভিন্ন বিভাগ ও সংগঠন নিজেদের স্টলে বাঙালি ঐতিহ্য তুলে ধরে।

বৈশাখের ঐতিহ্যকে ধারণ করে সকলের মাঝে চিড়া, মুড়ি, সাজ-বাতাসা, গজা ও নকুলদানা বিতরণ করা হয়। উৎসবের অংশ হিসেবে বেলা ১১টা থেকে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়াও বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্য সাপখেলার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, প্রক্টর, রেজিস্ট্রার, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

14 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর