Home গোপালগঞ্জ সংবাদ টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ পরিবহনকে জরিমানা

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ পরিবহনকে জরিমানা

টুঙ্গিপাড়ায় অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ পরিবহনকে জরিমানা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচটি পরিবহনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শনিবার দুপুরে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে পাঁচটি পরিবহনকে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীর।

এরআগে অতিরিক্ত ভাড়া বাবদ নেয়া প্রায় ১৫ হাজার টাকা বাস কাউন্টার থেকে উদ্ধার করে যাত্রীদের ফেরত দেয় সেনাবাহিনী সদস্যরা।

Gopalganj Fine Photo 01(14.06.2025)

এসময় টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের মেজর মোহাম্মদ ইমরান, থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল প্রমূখ উপস্থিত ছিলেন।

এসিল্যান্ড মারুফ দস্তেগীর বলেন, ঈদের ছুটি শেষে টুঙ্গিপাড়ার ঢাকাগামী বাসের কাউন্টারের লোকজন ৫০০ টাকার ভাড়া ৬০০-৯০০ টাকা আদায় করছিলো যাত্রীদের থেকে। সেনাবাহিনীর এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে অভিযান করা হয়। তখন সত্যতা পেয়ে বিআরটিসি, কমফোর্ট লাইন, সেবা গ্রীনলাইন, রয়েল ও ওয়েলকাম এক্সপ্রেসকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here