টুঙ্গিপাড়ায় জাতির পিতার সামধিতে শ্রদ্ধাঞ্জলি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আজ সোমবার (২০ মার্চ) বিকেলে সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট  কে এম হোসেন আলী হাসান এর নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পরে নবগঠিত কমিটির শপথ করানো হয়। শপথ বাক্য পাঠ করান কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার।

এসময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.  হাবিবুর মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ ও সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আব্দুল মোমিন মন্ডল, নবগঠিত কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য, সম্পাদক মন্ডলী, সদস্যসহ জেলা উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর