টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে বিএসপি নেতৃবৃন্দের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র পরিষদ(বিএসপি) নেতৃবৃন্দ।

আজ সোমবার(২৫ সেপ্টেম্বর) দুপুরে  বিএসপি সভাপতি মোজাফফর হোসেন পল্টু ও এমজি কিবরিয়া চৌধুরীর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে তারা বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করেন।

এরপর নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্ম-উৎসর্গকারী শহীদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর