টু‌ঙ্গিপাড়ায় জা‌তির পিতার সমা‌ধি‌তে কোস্ট গা‌র্ডের মহাপ‌রিচাল‌কের শ্রদ্ধা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগ‌ঞ্জের টু‌ঙ্গিপাড়া টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন ক‌রে‌ছেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপ‌রিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী।

আজ বুধবার (২৩ আগস্ট) সা‌ড়ে ১০টায় জাতির পিতার সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। 

এ সময় কোস্ট গার্ডের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এরপর সূরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও ৭৫ এর ১৫ আগস্টের সকল শহীদের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সকল সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়। পরে মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।  বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময়  কোস্ট গার্ডের জোনাল কমান্ডা (প‌শ্চিম জোন) মো. কিব‌রিয়া হক,  ক্যা‌প্টেন মো. শ‌রিফুল হক খান (সদর দপ্তর) সহ  সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ, জোনাল কমান্ডার পশ্চিম জোন ও অন্যান্য কর্মকর্তাগণসহ সকল স্তরের কোস্ট গার্ড সদস্য উপস্থিত ছিলেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর