ঢাকা বিভাগের আঞ্চলিক পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ঢাকা বিভাগের আঞ্চলিক পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় বালিকা বিভাগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও বালক বিভাগে রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে।

আজ বৃহস্পতিবার(১৯ অক্টোবর) বিকেলে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আঞ্চলিক পর্যায়ের বালিকা বিভাগে ফাইনাল খেলায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। নির্ধারতি সময় চুমুরদি সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে উপজেলার কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

অপরদিকে, বালক বিভাগে রাজবাড়ী সদর উপজেলার গোদারবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার শেখ নাদির হোসেন লিপু শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়। নির্ধারিত সময়ে গোদারবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে শেখ নাদির হোসেন লিপু শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

আগামী ২৯ অক্টোবর একই মাঠে বিভাগীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর