তিন কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে- কর্মসংস্থান প্রতিমন্ত্রী

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

বেকারত্ব দূরীকরণ নিয়ে নবনিযুক্ত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, ২০৩০ সালের মধ্যে তিন কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে আমাদের।প্রথম দিনই নৌ পরিবহন শ্রমিক ফেডারেশন কর্মবিরতি আহবান করেছিল। তাদের সাথে বৈঠক করে এ কর্মবিরতি প্রত্যাহার করতে সক্ষম হয়েছি। মনে করে প্রথম দিনই এটা আমরা সফলতা। সততা দিয়ে আমরা মন্ত্রণালয়ের উচ্চ সফলতার জন্য কাজ করবো।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ বিশাল একটি জনগোষ্ঠির দেশ। আমরা চেষ্টা করছি বেকার জনশক্তিকে প্রশিক্ষিত করে বিদেশে পাঠানোর।যারা অশিক্ষিত, বেকার তারা না বুঝে দালালদের মাধ্যমে বিদেশে যাচ্ছে। এটি বন্ধ করার জন্য আইনশৃংখলা বাহিনী রয়েছে। আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছি।

এর আগে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা জানান।পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর