দীর্ঘ ১৬ বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপি নেতার শোডাউন

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

দীর্ঘ ১৬ বছর পর গোপালগঞ্জে জেলা বিএনপি-র সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ শোডাউন  করেছেন।

আজ বৃহস্পতিবার(২২ আগষ্ট)দুপুরে তাঁর নেতৃত্বে সদর উপজেলার গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের জলিরপাড় থেকে মোটর সাইকেল, পিক-আপ ও মাইক্রোবাস নিয়ে শোডাউন করেন। পরে শোডাউনটি বৌলতলী, করপাড়া, ভেড়ার বাজার হয়ে গোপালগঞ্জ জেলা সদরে প্রবেশ করে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। শোডাউনে বিএনপি নেতা সিরাজের কর্মি সমর্থকরা অংশ নেন। পরে  শহরের গেটপাড়ায় গিয়ে শোডাউনটি শেষ হয়।

immage 1000 02

এর আগে জেলা শহরের পুলিশ লাইনস্ মোড়ে এক পথসভায় জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ সব বিভেদ ভুলে এক সাথে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, বিগত ১৬ বছর তিনি বা তার দল কোন কর্মসূচী পালন করতে পারেননি। এখন তারা মুক্ত বিহঙ্গের মতো এলাকার মানুষের জন্য কাজ করতে পারবেন বলে জানান।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর