নবজাতক শিশুটি বুঝবেই না বাবা এখন না ফেরার দেশে

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

দু’দিন আগে বিদ্যুত কুমার ভৌমিককের(৪৬) স্ত্রী ইতি ভৌমিক জন্ম দিয়েছেন একটি ছেলে সন্তান। এ খবরে বাড়ী জুড়ে চলছিল আনন্দ। এখনো হাসপাতাল থেকে শিশু পুত্রকে নিয়ে বাড়ী ফেরা হয়নি স্ত্রীর।  কিছু বোঝার আগেই নবজাতক শিশুকে বঞ্চিত হতে হলো বাবার আদর থেকে। সে বুঝতেই পারেবে না তাঁর বাবা এখন না ফেরার দেশে।

ডায়াবেটিস রোগের কারনে ভোরে হাঁটতে গিয়ে মাইক্রোবাসের চাপায় জীবন দিতে হলো ব্যবসায়ী বিদ্যুত কুমার ভৌমিককে।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার দাসেরহাট শিব মন্দিরের কাছে এ ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যবসায়ী বিদ্যুত কুমার ভৌমিক মুকসুদপুর উপজেলার দাসেরহাট গ্রামের বীরেন ভৌমিকের ছেলে।

ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, নিহত ব্যবসায়ী বিদ্যুত কুমার ভৌমিক ডায়াবেটিস রোগে আক্রান্ত। সোমবার ভোরে তিনি হাঁটতে বের হন। ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হাঁটার সময় ঢাকা থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস বিদ্যুত ভৌমিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর