প্রত্যেকটি পরিবার উদ্যোগ নিলেই মাদক নির্মূল সম্ভব- এস.এম জিলানী, এম.পি

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

সমাজ থেকে পুরোপুরি মাদক নির্মূল করা কোন একক ব্যক্তি বা পুলিশের পক্ষে সম্ভব নয়। তবে প্রত্যেকটি পরিবারের অভিভাবক উদ্যোগ নিলেই মাদক নির্মূল সম্ভব বলে মন্তব্য করেছেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

শনিবার (২২ আগস্ট) টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস সুপার মার্কেটে গোপালগঞ্জ জেলা ওলামা দল আয়োজিত  “মাদকমুক্ত সমাজ গড়তে ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা শীর্ষক” আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এমপি এসএম জিলানী বলেন, প্রত্যেকটি পরিবারের সন্তান কি করছে? প্রথমে অভিভাবকের চোখেই ধরা পড়ে।

কিন্তু প্রথমে অভিভাবকরা লাজ-লজ্জা বা অন্য কোন কারণে মানতে চায় না, তার ছেলে-মেয়ে মাদকাসক্ত হয়েছে। কিন্তু পরে এমন একটা সময় আসে, যখন ওই ছেলে-মেয়ের দ্বারা অতিষ্ঠ হয়ে বাবা-মা ধরে তাদের থানায় দিয়ে দিচ্ছে। তাই প্রত্যেকটি পরিবারের অভিভাবক উদ্যোগ নিলেই মাদক  থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

প্রতি শুক্রবার নামাজের আগে ইমাম-মুয়াজ্জিনদের মাদকের ভয়াবহতা সম্পর্কে বয়ান দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যান্য দিনের তুলনায় শুক্রবার মসজিদ মাদ্রাসায় বেশি মানুষ নামাজ পড়তে আসে। তাই ওইদিন সবাইকে মাদক নির্মূল বিষয়ে বয়ান দিলে সব শ্রেণি-পেশার মানুষ আরো সচেতন হবে। আর সমাজ অনেকটা উপকৃত হবে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লুটপাটের বিষয়ে এসএম জিলানী বলেন, গত ১৭ বছরে ২৯ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে বিদেশে পাচার হয়েছে। যা দিয়ে বাংলাদেশের সাতটা বাজেট ঘোষণা করা যেত। এই টাকা যদি দেশে থাকতো তাহলে যেকোন মাধ্যমে আপনার পকেটে যেত, আমার পকেটে যেত। কিন্তু টাকাটা বিদেশে পাচার হয়েছে। তাই দেশের অর্থনীতি একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে। নির্বাচিত সরকার অর্থনীতির ভিতকে শক্তিশালী করার চেষ্টা করছে । আশা করি দ্রুত বাংলাদেশের অর্থনীতি মজবুত হবে।

গোপালগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মুফতি সাইদুর রহমানের সভাপতিত্বে  টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির হোসেন, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা,‌ সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আবু জাফর খান, গোপাল সরকার, যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

- Advertisement -

আরও খবর plus!

2 মন্তব্য করুন...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর