বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায়

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

“বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল” উদ্বোধনী অনুষ্ঠান বড়পর্দায় দেখানো হয়েছে গোপালগঞ্জে।

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে শনিবার(২৮অক্টোবর)স্থানীয় পৌরপার্কে বড়পর্দায় এই টানেল উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।

জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সাথে বসে জেলার বিভিন্ন শ্রেনীপেশার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন অনুষ্ঠান বড়পর্দায় উপভোগ করেন।

immage 1 000 02

এ সময় জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কামরুল হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিল, ডিডিএলজি আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জুবায়ের আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নাজমুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ গোলাম কবির, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেনসহ জেলার সকল সরকারী দপ্তর প্রধানগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ টানেল উদ্বোধন উপভোগ করেন।

immage 1 000 03

গোপালগঞ্জের মানুষের মধ্যে অধিকাংশ লোকজনই আওয়ামী লীগের কর্মি-সমর্থক। ইতোমধ্যে আওয়ামী লীগ প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন মেগা প্রকল্প উদ্বোধন করে দেশের উন্নয়নে ব্যপক ভূমিকা রাখায় খুশি। আগামীতেও আওয়ামী লীগ নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করে দেশের উন্নয়ন করে দেশকে একটি উন্নয়নশীল দেশে রুপান্তিরিত করবে এমনটি আশা করেন গোপালগঞ্জবাসী।মূলতঃ আজ থেকে দেশ ট্যানেল যুগে প্রবেশ করায় খুশি গোপালগঞ্জের জনগন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর