বশেমুরবিপ্রবি-তে নাগরিক সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

নির্বাচিত সংবাদ

দৈনিক মোহনা অনলাইন :
দৈনিক মোহনা অনলাইন :https://www.dainikmohona.com/
গোপালগঞ্জের সর্বশেষ খবর, স্থানীয় সংবাদ, গুরুত্বপূর্ণ ঘটনা এবং জনজীবনের নানা আপডেট জানতে দৈনিক মোহনা-র সঙ্গে থাকুন।এ’ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা, গ্রাম ও শহরের সংবাদ, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ব্যবসা-বাণিজ্য, উন্নয়ন, অপরাধ, রাজনীতি, জনদুর্ভোগ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর জানতে আমাদের ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করুন।
- Advertisement -

গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তাদের নাগরিক সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

আজ বৃহস্পতিবার (২৩মার্চ)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক ভবনের ৫০১নং কক্ষে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত শিক্ষকদের এবং দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কর্মকর্তাদের নাগরিক সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব। সভাপতিত্ব করেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন এবং রিসোর্স পারসন ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের গণিত অধ্যাপক ড. লস্কর এরশাদ আলী।

কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব, বিশেষ অথিথি ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন, সভাপতিত্ব করেন রেজিস্ট্রার মোঃ দলিলুর রহমান এবং রিসোর্স পারসন ছিলেন বাংলাদেশ নদী রক্ষা কমিশনের উপ-প্রধান (মরফোলজিস্ট) মুঃ বিল্লাল হোসেন খান।

প্রশিক্ষণ কর্মশালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি, শিক্ষক, দপ্তর প্রধান, শাখ প্রধান ও সিনিয়র কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

- Advertisement -

আরও খবর plus!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বশেষ খবর